Terms and Conditions for Sellers

যে কোন রেজিষ্টার্ড সেলার বা ভেন্ডরগণ নিজ নিজ পণ্য বিক্রয় করতে পারবেন। খুচরা বিক্রেতা, পাইকারী ও উৎপাদনকারীগন বেস্টমার্ট প্লাটফর্মে পন্য বিক্রয় করতে পারবেন। বিক্রেতা মধ্যস্থকারবারী হলে অবশ্যই প্রয়োজনীয় কাগজ-পত্রাদি সংগ্রহে রাখবেন। আপনি যে পর্যায়ের বিক্রেতা হোন না কেন প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিবেন। অথেনটিক ডকুমেন্ট ছাড়া পন্য বিক্রয়ের দ্বায়ভার সম্পূর্ণ সেলার বা ভেন্ডরের উপর বর্তাবে।

উৎপাদিত, আমদানীকৃত, সংগৃহীত হোলসেল পন্য যা আমাদের বেস্ট মার্টের ক্যাটাগরীতে রয়েছে।
যেসব পন্য বিক্রয় করতে পারবেন নাঃ বাংলাদেশের আইনে নিষিদ্ধ কোন পণ্য, নকল পন্য, ডুপ্লিকেট বা কপি পণ্য, অন্যের রেজিষ্টার্ড পণ্য যা অনুমোদন নেয়া হয়নি ইত্যাদি
শর্ত থাকে যে যদি কোন নিষিদ্ধ বা নকল পণ্য সেলার বা ভেন্ডর বিক্রয় করে তবে সে সকল পন্যের দ্বায়-দায়িত্ব সেলারের উপর বর্তাবে। নকল/নিষিদ্ধ/ভেজাল/অননুমোদিত পন্য বিক্রির দ্বায়ভার সম্পূর্ণ সেলার বা ভেন্ডর বহন করবে। বেস্টমার্ট কোন ধরনের নকল/নিষিদ্ধ পন্য বিক্রিতে সহায়তা করে না।

প্রতিটি পণ্যের জন্য বিভিন্ন সংস্থা ও সরকার কর্তৃক প্রনীত বিধিমালা অনুযায়ী লাইসেন্স/সার্টিফিকেট বা কাগজ-পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) সংগ্রহ করার দায়িত্ব সেলার/ভেন্ডরের। যেমন- বিএসটিআই, ড্রাগ লাইসেন্স, বিসিএসআইআর ইত্যাদি। প্রয়োজনীয় কাগজ-পত্রাদি বা অনুমতিপত্র ব্যতীত কেহ পণ্য বিক্রয় করতে পারবে না, যদি তথ্য গোপন করে কেহ করতে সক্ষম হয় সেক্ষেত্রে সকল দ্বায়-দায়িত্ব তার উপর বর্তাবে। এক্ষেত্রে বেস্ট মার্ট প্রয়োজনে আইনী ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
যদি এ বিষয়ে কোন ধরনের সহায়তা প্রয়োজন হয় আমাদের পরামর্শ গ্রহণ করবেন।

গুনগত মান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কাগজ-পত্রাদি সেলারগন সংরক্ষন করিবেন। বিএসটিআই, ঔষধ প্রশাসন বিসিএসআরইসহ সংশ্লিষ্ট দপ্তরের ডকুমেন্টস সংরক্ষণ করিবেন। যা ক্রেতা অথবা ভোক্তা অধিকার অধিদপ্তরে প্রদর্শনের জন্য। এক্ইসাথে যাবতীয় কাগজ-পত্রাদি বেস্ট মার্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)।

প্রতিটি পণ্যের মূল্য নির্ধারনের দায়িত্ব থাকে প্রস্তুতকারী প্রতিষ্ঠান বা আমদানীকারকের, ক্ষেত্রবিশেষে ডিলার বা স্থানীয় এজেন্টগণ মূল্য নির্ধারন করতে পারেন। মূল্য নির্ধারন ও প্রকাশের বিষয়টির দায়িত্ব সম্পূর্ণ ভেন্ডর বা সেলারের। মূল্য সংক্রান্ত সকল দ্বায়-দায়িত্ব ভেন্ডর বা সেলারদের উপর বর্তাবে। উৎপাদনকারী বা আমদানিকারক প্রতিষ্ঠানের অনুমতি ব্যতীত কোন পণ্যের মূল্য কোন ডিলার/এজেন্ট/পরিবেশক/স্টকিষ্ট পরিবর্তন বা পরির্বধন করতে পারবেনা। তবে প্রযোজ্য ক্ষেত্রে নিজেরা মূল্য পরিবর্তন করতে পারবেন।
একই পণ্য একাধিক সেলার বিক্রয়ের ক্ষেত্রে মূল্য নির্ধারনে স্বাধীনতা থাকবে তবে যদি কোন সেলার পণ্য মূল্য সম্পর্কে বেস্টমার্টের নিকট অভিযোগ করে সেক্ষেত্রে বাজার যাচাই করে একটি গ্রহণযোগ্য মূল্য নির্ধারন করা হইবে যাতে কেহ ক্ষতিগ্রস্থ না হয়। একই পন্যের একাধিক সেলার থাকলে যৌক্তিক মূল্য নির্ধারন করতে হবে।

সেলারগন অবশ্য্ই পণ্য ষ্টক করবে যতটুকু প্রয়োজন বা যতটুকু স্টকে রয়েছে তা শপে উল্লেখ করবেন। যদি কোন পণ্য স্টকে না থাকে অবশ্যই ”আউট-অব-স্টক” করবেন। স্টক মেইনটেইন করবেন।
বাজারে পণ্যের ঘাটতি দেখা দিলে পণ্য মূল্য বাড়িয়ে বিক্রয়ের সুযোগ নেই; অতিরিক্ত মূল্য নির্ধারনের আইনগত জটিলতা সেলারদের উপর বর্তাবে কারন মূল্য নির্ধারন করার এখতিয়ার সেলারদের রয়েছে।
কোন অর্ডার ক্যান্সেল করার সুযোগ নেই যদি না ক্রেতা পণ্য গ্রহণ করতে অপারগ হোন বা অস্বীকৃতি জানান।

পণ্য ডেলিভারী করার দায়িত্ব সেলার বা ভেন্ডরের। যদি কোন ক্ষেত্রে সেলার বা ভেন্ডররা অপারগ হয় সেক্ষেত্রে অবশ্যই বেস্টমার্ট কর্তৃপক্ষের নিকট জানাতে হবে। এক্ষেত্রে ভেন্ডর বা সেলার পণ্যটি নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে পৌঁছে দিবেন। ভেন্ডর বা সেলার যতদ্রুত পণ্য অফিসে পৌঁছুবেন ততদ্রুত ডেলিভারী সম্পন্ন হবে। তবে ৩৬ ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে।
যদি কোন ভেন্ডর বা সেলার নিজে পণ্য পৌঁছুতে চায় সেক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তা করতে হবে।

ক্রেতা যৌক্তিক কারনে পণ্য ফেরত প্রদান করলে ভেন্ডর বা সেলার তা গ্রহণ (ফেরত) করতে বাধ্য থাকিবেন। তবে সেক্ষেত্রে সেলার বা ভেন্ডর নিজ নিজ শপের পণ্য ফেরতের নিয়মাবলী ক্রেতাকে অবগত করবেন। ডেলিভারীতে বা পরিবহনের পণ্য নষ্ট হলে এ্ দ্বায়ভার ভেন্ডরের উপর বর্তাবে, পণ্য পাঠানোর আগে ক্রেতার সাথে যাবতীয় বিষয়গুলো নিশ্চিত হয়ে নিতে হবে।
প্রত্যেক সেলার/ভেন্ডর নিজ নিজ শপে শিপিং পলিসি ও রিটার্ণ পলিসি উল্লেখ করবেন।

অগ্রীম অর্থ গ্রহণঃ কোন ক্রেতা হতে পণ্য বা সেবা বাবদ কোন ধরনের অর্থ অগ্রীম নিতে পারবেন না সেলার/ভেন্ডরগণ, বিশেষ করে বেস্ট মার্ট এর নামে কোন অগ্রীম নেয়া যাবে না। নেহায়েত ঝুঁকিপূর্ন মনে হলে সেক্ষেত্রে ডেলিভারী চার্জ বাবদ সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত অগ্রীম গ্রহণ করতে পারবেন। অগ্রীম অর্থ গ্রহণের ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতার উদ্দেশ্যে পন্য ডেলিভারী পার্সেল নিশ্চিত করতে হবে। অর্ডার প্রাপ্তির পর ক্রেতার সাথে ফোনে কথা বলে অর্ডার নিশ্চিত করবেন। ক্রেতা ও সেলারের মধ্যে লেনদেন এর কোন দায়ভার বেস্টমার্ট গ্রহন করবে না।
বর্তমানে শুধুমাত্র ক্যাশ-অন-ডেলিভারী চালু থাকবে পেমেন্ট সিস্টেমে। পরবর্তীতে আমরা অন্যান্য পেমেন্ট মেথরড চালু করা হবে।

ডকুমেন্টস সংরক্ষণঃ সেলারগন সকল প্রকার ডকুমেন্টস ও তথ্য সংরক্ষণ করবেন যেমন- অর্ডার তথ্য, ক্রেতার সকল তথ্য, শিপিং তথ্য, প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত তথ্য ইত্যাদি।

যারা সেলার বা ভেন্ডর হিসেবে বেস্ট মার্ট এর সাথে কাজ করবেন তারা অবশ্যই নিয়মাবলী ও শর্তপূরনের অঙ্গীকার করার মাধ্যমেই কাজ শুরু করেছেন। প্রফেশনাল সেলারগন বেস্ট মার্ট এর সাথে কাজ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সেলারদের উন্নয়ন ও সফলতায় অঙ্গীকারাবদ্ধ। যে কোন ধরনের জিজ্ঞাসা, অভিযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৭৮৯-১১০০৪৮